Privacy Policy
MyBebsha Privacy Policy
১. আমরা কী তথ্য রাখি
Account-এর নাম, email, WhatsApp নম্বর, ব্যবসার নাম, profile এবং password-এর hash রাখা হয়। Merchant-এর store settings, পণ্য, ছবি, pages, team permission, plan, wallet, payment request ও transaction reference সংরক্ষিত হয়। Checkout-এ গ্রাহকের নাম, ফোন, ঠিকানা, পণ্য, পরিমাণ, payment method ও order status রাখা হয়। Card PIN বা mobile banking PIN চাইবেন না বা জমা দেবেন না।
২. তথ্য কেন ব্যবহার হয়
Account চালু রাখা, store প্রকাশ, order পরিচালনা, verification call, courier booking, receipt, support, fraud prevention, reports ও billing-এর জন্য তথ্য ব্যবহার করা হয়। Checkout-এর কিছু তথ্য লেখা শুরু করলে incomplete order recovery-এর জন্য সীমিত তথ্য সংরক্ষিত হতে পারে। Order না করলেও recovery যোগাযোগ হতে পারে; merchant-কে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলতে বলতে পারেন।
৩. Merchant ও platform-এর ভূমিকা
Merchant নিজের customer data কীভাবে ব্যবহার করবেন এবং customer-এর request কীভাবে মেটাবেন তা নির্ধারণ করেন। MyBebsha সফটওয়্যার চালানোর জন্য তথ্য process করে। Merchant বা তার অনুমোদিত staff-এর কাছে order data দৃশ্যমান। Customer প্রথমে যে store-এ order দিয়েছেন, সেই store-এর support-এর সঙ্গে যোগাযোগ করবেন।
৪. বাহ্যিক provider ও GenMinded
সক্রিয় settings অনুযায়ী call provider-কে ফোন ও প্রয়োজনীয় order তথ্য এবং courier-কে নাম, ফোন, ঠিকানা ও parcel তথ্য দেওয়া হয়। GenMinded সংযোগ চালু করলে order ও status সংযুক্ত account-এ sync হয়। Messenger automation GenMinded-এ পরিচালিত হয়। Integration key বা API token public করবেন না।
৫. Cookies ও advertising tracking
প্রয়োজনীয় session cookies login, checkout ও নিরাপত্তার জন্য ব্যবহার হয়। Theme preference browser-এ থাকতে পারে। Marketing consent দিলে configured Meta, TikTok ও Google tags page view, product view, checkout বা purchase event পেতে পারে। Server-side event-এ IP, browser, event ID এবং hashed phone ব্যবহার হতে পারে। Hash পরিচয় শনাক্তের সম্ভাবনা পুরোপুরি দূর করে না। Marketing cookies প্রত্যাখ্যান করেও order করা যায়। Browser-এর site cookies মুছে consent পুনরায় নির্ধারণ করতে পারবেন।
৬. তথ্যের প্রকাশ ও নিরাপত্তা
Customer-এর ফোন বা ঠিকানা public order notification-এ দেখানো হয় না। সীমিত first name ও product name দেখানো যেতে পারে। Password hash, role permission, security token ও HTTPS ব্যবহারযোগ্য ব্যবস্থা রয়েছে; নিরাপত্তা hosting ও merchant-এর পরিচালনার ওপরও নির্ভরশীল। আইনসম্মত অনুরোধ বা fraud তদন্তে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভাগ করা হতে পারে।
৭. সংরক্ষণ ও মুছে ফেলা
Account ও order পরিচালনার প্রয়োজন অনুযায়ী business records সংরক্ষিত হয়। Server tracking queue সাধারণত ৩০ দিন পরে পরিষ্কার হয়; active-visitor records ও throttling records স্বল্প সময় রাখা হয়। Backup-এ তথ্য কিছুদিন থাকতে পারে। বন্ধ account-এর data export বা deletion চাইলে support-এ account ownership প্রমাণসহ জানান; billing বা বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয় records আলাদাভাবে রাখা হতে পারে।
৮. আপনার পছন্দ ও যোগাযোগ
Profile ও store তথ্য dashboard থেকে পরিবর্তন করুন। Customer নিজের তথ্য সংশোধন বা deletion-এর অনুরোধ merchant-কে জানাতে পারেন। Tracking consent ও third-party provider-এর নিজস্ব privacy controls ব্যবহার করতে পারেন। Privacy প্রশ্ন, access সমস্যা বা data request-এর জন্য Contact পেজের বর্তমান যোগাযোগ ব্যবহার করুন। এই নীতির পরিবর্তিত সংস্করণ এই পেজে প্রকাশিত হবে।
MyBebshaআপনার পরের ধাপ, প্রস্তুত হচ্ছে